✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চালকবিহীন গাড়ি আইন লঙ্ঘন করলে মামলা হবে কার বিরুদ্ধে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৪, | ১১:৫৯:৩৪ |

এখন বিশ্বের বিভিন্ন দেশে রোবটচালিত স্বয়ংক্রিয় গাড়ি ও ট্যাক্সি চলছে। চালকবিহীন এসব গাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলেও সম্প্রতি নতুন এক প্রশ্নের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে একটি ওয়েমো রোবোট্যাক্সি ট্রাফিক নির্দেশনা অমান্য করে। কিন্তু গাড়িটির চালকের আসনে কেউ না থাকায় পুলিশের মামলা বা জরিমানা করতে পারেনি। এর ফলে রোবোট্যাক্সির মতো কোনো গাড়ি অবৈধভাবে ইউটার্ন বা দুর্ঘটনা ঘটালে মামলা কার বিরুদ্ধ করা হবে, তা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

ক্যালিফোর্নিয়ার সান ব্রুনো পুলিশের তথ্য মতে, ওয়েমোর তৈরি একটি রোবোট্যাক্সি সেপ্টেম্বরের শেষ দিকে ট্রাফিক নির্দেশনা না মেনে ইউটার্ন নেয়। এক পুলিশ কর্মকর্তা তা খেয়াল করেন এবং গাড়িটিকে থামান। রোবোট্যাক্সি হওয়ায় সেই গাড়ির স্টিয়ারিং হুইলের পেছনে কেউ ছিল না। ফলে জরিমানা করা যায়নি।

এ বিষয়ে সান ব্রুনো পুলিশ বিভাগ এক ফেসবুক বার্তায় জানিয়েছে, এমন পরিস্থিতি কর্মকর্তাদের জন্য প্রথম ছিল। পুলিশ গাড়িটিকে থামাতে পেরেছিল। তবে আইন ভাঙার জন্য কাউকে ধরার মতো কেউ ছিল না। যেহেতু কোনো মানব চালক ছিল না, তাই টিকিট জারি করা যায়নি। জরিমানার ফরমে রোবট বলে কোন শব্দ নেই। রোবট গাড়ির অপরাধের জন্য শাস্তি না পাওয়া এখনকার বাস্তবতা বলা যায়।

এমন পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন একটি আইন তৈরির কাজ চলছে। এ আইনের আওতায় রোবোট্যাক্সি পরিচালনা করা প্রতিষ্ঠান ওয়েমো, টেসলা বা অন্য কোনো স্বায়ত্তশাসিত ট্যাক্সি সেবাকে সড়কে আইন ভাঙার সব ঘটনা জানাতে বাধ্য করা হবে। তবে চালকবিহীন গাড়িকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।

সূত্র: মটরট্রেন্ড

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..