✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কেউ বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি : মালাইকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৩, | ১০:৪০:৪৫ |
সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর মাতৃত্বের খবরের পরই যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। হঠাৎ করেই তার দ্বিতীয় বিয়ের ইচ্ছা নিয়ে বিস্ফোরক মন্তব্য এখন বিনোদন জগতে ‘হটকেক’।

তারকা মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। চলতি বছরের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন শুরা।

আরবাজের জীবনে এই নতুন আনন্দের খবর আসার পরই তার প্রাক্তন স্ত্রী মালাইকাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন তিনি কি তবে নতুন জীবনে পা বাড়াতে চলেছেন? 

সম্প্রতি তার একটি ভাইরাল হওয়া রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে এটি কি তবে নতুন প্রেমের আগমন, নাকি পুরনো সম্পর্কের ছায়া?

সম্প্রতি ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিচারকের আসনে ছিলেন মালাইকা। সেখানেই জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান মজার ছলে তাকে প্রশ্ন করেন, ‘২০২৪-এ মালাইকা, আপনি কি সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?’

প্রশ্ন শুনে প্রথমে মালাইকা হেসে কিছুটা বিস্মিত হয়ে বলেন, ‘এর মানে কী? আমাকে কি কাউকে কোলে নিতে হবে?’ এরপর প্রশ্নের আসল অর্থ বুঝতে পেরে তিনি হাসিমুখে দ্বিধাহীনভাবে স্বীকার করেন, ‘যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।’

মালাইকার এমন অকপট স্বীকারোক্তি শুনে ফারাহ খান ঠাট্টা করে বলেন, ‘কেউ আছে মানে? অনেকে আছে।’ ফারাহর এই মন্তব্যের উত্তরে মালাইকা চটুল ভঙ্গিতে সরাসরি জবাব দেন, ‘মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।

’ মালাইকার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যই এখন বলিউডের আনাচে-কানাচে ঘুরছে। 

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..