সর্বশেষ :
সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা জামায়াতের বন্ধু কামাল হোসেনের জানাজায় প্রদীপ সরকার, চোখের জলে শেষ বিদায় কুরুচিকর মন্তব্য: স্ক্রিনশট ফাঁস করে জবাব দিলেন বাঁধন মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, উত্তরসূরি কারা? গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, বায়োস্কোপে আজও বেঁচে আছে গ্রামবাংলা মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন বিশ্বের প্রথম ১০ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার পথে এনভিডিয়া? মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশে ফের বাড়লো স্বর্ণের দাম

ব্র্যাম্পটন ব্লিটজকে ৪৩ রানে হারিয়েছে সাকিবের দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১২, | ১০:১০:১১ |
কানাডা সুপার সিক্সটিতে জিততেই হবে এমন ম্যাচে বড় জয় পেয়েছে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। ব্র্যাম্পটন ব্লিটজকে ৪৩ রানে হারিয়েছে সাকিবের দল। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে মন্ট্রিয়ালের৷ আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩০ রান করে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। জবাবে ৬ উইকেটে ৮৭ রানে থামে ব্র্যাম্পটন ব্লিটজ।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ভ্যাঙ্কুবারে ব্যাটিং নেমে দারুণ শুরু পায় মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। দুই ওপেনার জশ ব্রাউন ও দিলপ্রিত বাজওয়া মাত্র ২২ বলেই ৬১ রানের জুটি গড়েন। ১৯ রান করেন ব্রাউন। তিনে ব্যাটিংয়ে নেমে ক্রিস গ্রিভসকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকান সাকিব। তবে ইনিংস বড় করতে পারেননি মন্ট্রিয়াল রয়েল টাইগার্সের অধিনায়ক। ৭ বলে ১১ রান করে গ্রিভসের বলেই আউট হন তিনি।
মাঝে রায়ান হিগিনস, টম মুরসরা ব্যর্থ হলেও শেষদিকে শ্রেয়াস মোভভার ১২ বলে অপরাজিত ২২ রানের ইনিংসে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩০ রান করে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই মন্ট্রিয়ালের বোলারদের দারুণ বোলিংয়ের মুখে পড়ে ব্র্যাম্পটন। মার্টিন গাপটিল, উইল স্মিদ, জেমস ভিন্সরা হাত খুলে খেলার আগেই সাজঘরে ফিরেছেন৷ অধিনায়ক ডেভিড ভিসার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৩ রান। বল হাতে দারুণ পারফর্ম করেছেন ব্র্যাড কারি, অ্যান্ড্রু টাই, ইসুরু উদানারা। এদিন বল করতে আসেননি মন্ট্রিয়াল রয়েল টাইগার্সের অধিনায়ক সাকিব।
বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্র্যাম্পটনকে ৮৭ রানে থামায় মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। এই জয়ের ফলে আগামীকাল সেমিফাইনালে খেলবে সাকিবের দল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..