✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাউন সামলাতে হিমশিম নীতাংশী, সাহায্যে এগিয়ে শাহরুখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১২, | ১০:০০:২৭ |
অভিষেক সিনেমা দিয়েই বাজিমাত। ৭০তম ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর (ডেবিউ) পুরস্কার পেলেন ‘লাপাতা লেডিস’-এর ‘ফুল’ অর্থাৎ নীতাংশী গোয়েল।
স্বাভাবিকভাবেই নাম ঘোষণার পর হতচকিত নবাগতা, অনুষ্ঠান মঞ্চে উঠতে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড। গাউন নিয়ে নাজেহাল ‘ফুল’, মঞ্চের সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলেন আর ঠিক তখনই সামলে নেন ‘কিং’ শাহরুখ।
নীতাংশীকে আগলে আরো একবার সবার মন জিতলেন বলিউড বাদশাহ।
সেই মুহূর্তের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এতে দেখা যাচ্ছে, উজ্জ্বল হলুদ রঙের গাউন পরনে নীতাংশী পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় তাকে আনতে যান শাহরুখ। সিঁড়ি দিয়ে ওঠার সময় গাউনের ট্রেলে যত বিপদ! সিঁড়িতে পা জড়িয়ে পড়ে যাচ্ছিল।
তাকে সামলে মঞ্চে ওঠতে সহযোগিতা করেন কিং খান।
মঞ্চে ওঠার পর যাতে হাঁটতে সমস্যা না হয় তাই ট্রেলও আগলে রাখতে দেখা গেছে শাহরুখকে। এরপর অক্ষয় কুমার এবং করণ জোহরের দিকে নিঃসংকোচে এগিয়ে যান অভিনেত্রী। এই মুহূর্তের ভিডিওই যেন এখন সোশ্যাল মিডিয়ায় হটকেক।
নারীদের কিভাবে সম্মান করতে হয়, তা জানেন শাহরুখ। তা সে নবাগত অভিনেত্রী হোন, কিংবা নারী অনুরাগী। অতীতে সাক্ষাৎকারে সেকথা নিজের মুখে জানিয়েছেন তিনি। আর সেটাই তার নারী মন জয়ের ইউএসপি বলেই মনে করেন শাহরুখ।
শাহরুখ যে শুধু অভিনেতা হিসাবেই নন, একজন প্রকৃত মানুষ হিসাবে সত্যিকারের কিং, তা তার আচরণে স্পষ্ট বলেই দাবি নেটিজেনদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..