✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মা হলেন কিয়ারা, পুত্র নাকি কন্যা এলো সিদ্ধার্থের ঘরে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৬, | ০৯:১৯:৩৬ |

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে কিয়ারা কন্যাসন্তানের জন্ম দেন। স্বাভাবিক প্রসবেই শিশুর জন্ম হয় বলে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

তবে এই খবর এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি এই দম্পতি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজেদের প্রথম সন্তানের প্রত্যাশার কথা জানান কিয়ারা ও সিদ্ধার্থ। পোস্টটিতে একটি ছোট শিশুর মোজা হাতে ধরে থাকা ছবি দিয়ে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা উপহার… শিগগিরই আসছে।”

সিদ্ধার্থ ও কিয়ারার প্রথম পরিচয় হয় এক পার্টিতে। এরপর ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শেরশাহ’-এর সেটে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই জুটি দুজনেই আগামী মাসে বড় বাজেটের ছবি নিয়ে পর্দায় ফিরছেন। সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে ‘পরম সুন্দরী’ সিনেমায়। অন্যদিকে কিয়ারা আদভানিকে দেখা যাবে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে স্পাই ইউনিভার্সভুক্ত ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পাবে স্বাধীনতা দিবসে।

সূত্র: হিন্দুস্তান টাইমস


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..