✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তিনি এই দেশের সত্যিকারের বীর : পড়শী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ০৯:০৮:৫৫ |

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী শোক প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পড়শী লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দেন।

আরেকটি পোস্টে পড়শী লিখেছেন, আমরা দেশের জন্য আত্মত্যাগ করা অনেক মহান মানুষকে শহীদের মর্যাদা দিই …. কিন্তু এমন একজন শিক্ষিকার আত্মত্যাগও কি সেই মর্যাদার থেকে কম কিছু?

তিনি বলেন, দেশের প্রতি যখনই হতাশা ভর করে, তখন মাহরীন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন—এই দেশ এখনো বেঁচে আছে। আগুন আর আতঙ্কের মধ্যে নিজের কথা না ভেবে শিশুদের আগে বাঁচাতে ছুটে যাওয়া এই শিক্ষিকা শুধু একজন শিক্ষক নন—তিনি এই দেশের সত্যিকারের বীর। আল্লাহ্‌ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে মো. হেদায়েত উল্লাহ লিখেছেন, ‘আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।

আরেকজনের কথায়, ‘কালকে থেকে আর হোমওয়ার্ক নেই তাদের ও আরও অনেকের। আল্লাহ তুমি তাদের পরিবারের ধৈর্য দেও।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..