সর্বশেষ :
সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা জামায়াতের বন্ধু কামাল হোসেনের জানাজায় প্রদীপ সরকার, চোখের জলে শেষ বিদায় কুরুচিকর মন্তব্য: স্ক্রিনশট ফাঁস করে জবাব দিলেন বাঁধন মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, উত্তরসূরি কারা? গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, বায়োস্কোপে আজও বেঁচে আছে গ্রামবাংলা মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন বিশ্বের প্রথম ১০ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার পথে এনভিডিয়া? মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশে ফের বাড়লো স্বর্ণের দাম

রমিজ রাজার চোখে টাইগারদের জয়ের রহস্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ০৯:০১:৫৫ |

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা, সঙ্গে গড়েছে ইতিহাসও। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতল বাংলাদেশ।

পর পর দুই ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব বাংলাদেশকে দিচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। সেই সঙ্গে পাকিস্তানের ঘাটতির জায়গাও দেখিয়ে দিয়েছেন তিনি।

পাকিস্তান দলের সঙ্গে বাংলাদেশ সফরে আছেন রমিজ রাজাও। ধারাভাষ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্পিকস’-এ কথা বলেছেন চলমান সিরিজের নানা দিক নিয়ে।

বাংলাদেশের প্রশংসা করে রমিজ রাজা বলেন, বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবারো পাকিস্তানকে শিখিয়ে দিলো যে কঠিন পিচে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে পারে। বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করেছিল, চাপের মধ্যে এমন হতেই পারে। ফাহিম যদি আউট না হতো তাহলে পাকিস্তান জিততেও পারত। কিন্তু পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে।

পাকিস্তান দলের দুর্বলতা নিয়েও কথা বলেছেন রমিজ। তিনি বলেন, পাকিস্তানকে বলব, এই হার থেকে শিখতে হবে। এগিয়ে যেতে হলে অনেক কিছুই করতে হয়। টেকনিক নিয়ে কাজ করতে হবে। শুধু বিগ হিটিং দিয়ে কাজ হবে না। কেমন উইকেটে কেমন শট খেলতে হবে, কখন বিগ হিটিং করতে হবে, আপনার ডিফেন্স কতটা শক্তিশালী, রানিং বিটুইন দ্য উইকেটের কী অবস্থা-সবকিছুই ঠিক করতে হবে পাকিস্তানকে। অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু বুঝার বাকি আছে এবং সেই অনুযায়ী কাজ করা শেখাও বাকি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..