✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লাইভ কনসার্টে বি ব্র ত জেনিফার লোপেজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৯, | ০৮:৩২:০০ |

তারকাদের ঝকঝকে ফ্যাশন যেমন দর্শকদের নজর কাড়ে, তেমনই নানা সময় তাঁদের পোশাক বিভ্রাটও হয়ে ওঠে চর্চার বিষয়। বড় কোনো শো কিংবা অনুষ্ঠান, সবখানেই শত শত ক্যামেরা সবসময়ই তাক করে থাকে এই তারকাদের দিকে। ফলে একবার কোনো অস্বস্তিকর মুহূর্ত ঘটলেই তা চোখের পলকে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ঠিক যেমনটা সম্প্রতি ঘটেছে হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে। লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ খুলে যায় তাঁর স্কার্ট! মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা। এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি।


হঠাৎ খুলে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ। শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন।

পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার। মঞ্চে আচমকা এমন ঘটনা সামলে নিয়ে হাসতে হাসতে লোপেজ বলেন, ‘আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না।’ এসময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, ‘তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।’ এ ঘটনার একদিন আগেই ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন।

জন্মদিনের ঠিক পরদিনেই ঘটলো এমন কাণ্ড। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা। ঘটনাটির একাধিক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে। তবে লোপেজ বিষয়টি বেশ মজা হিসেবেই নিয়েছেন। এমনকী সেই ভিডিও নিয়ে ঠাট্টায় মজেছেন তার ভক্ত অনুরাগীরাও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..