✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নারী দাবায় প্রথম বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৮, | ০৬:৩৮:৫৬ |

ফিদে নারী দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের দিব্যা দেশমুখ। তার কল্যাণে নারী দাবায় প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন পেয়েছে ভারত।

অবশ্য ফাইনালে দুজন প্রতিযোগীই ছিলেন ভারতের। তাই ভারত থেকে যে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন আসতে যাচ্ছে সেটি নিশ্চিতই ছিল। সেই জায়গায় ৩৮ বছরের অভিজ্ঞ কোনেরু হাম্পিকে হারিয়ে জিতেছেন ১৯ বছর বয়সী দিব্যা।

 

সোমবার টাইব্রেকারে হাম্পিকে হারিয়েছেন দিব্যা। দ্বিতীয় র‌্যাপিড গেম জিতে চ্যাম্পিয়ন হন তিনি। এর ফলে ভারতের ৮৮তম গ্র্যান্ড মাস্টার এবং ভারতের চতুর্থ নারী গ্র্যান্ড মাস্টার হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

দিব্যা এবং হাম্পি দুজনেই সেমিফাইনালে জেতায় আগামী বছরের নারীদের ক্যান্ডিডেট টুর্নামেন্টে তাদের স্থান নিশ্চিত করেছেন।

দিব্যা বলেন, এটি নিঃসন্দেহে অনেক বড় কিছু আমার জন্য। এখনও অনেক কিছু অর্জন বাকি। আমি আশা করছি এটি কেবল শুরু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..