✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শর্তসাপেক্ষে উত্তরায় আবারও শুটিং শুরু হচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৪:৫৪:২১ |

উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং কার্যক্রম নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার অবসান হতে চলেছে। শুটিংয়ের কারণে জনদুর্ভোগের অভিযোগ এনে সম্প্রতি শুটিং হাউসগুলোতে ভাড়া না দেওয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি।

তবে নির্মাতা, শিল্পী এবং ডিরেক্টরস গিল্ডের প্রবল আপত্তির মুখে সংস্থাটি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়।

শনিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি কিছু শর্ত আরোপের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, “রাতে আমাদের বৈঠক। আমরা আশাবাদী, সেখানেই একটা সমাধান হবে।”

 

এ বিষয়ে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪-এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমকে জানান, আমরা এলাকাবাসীর কল্যাণই চাই। তাই কিছু নিয়ম আরোপ করতে হয়। উদ্দেশ্য কাউকে ক্ষতিগ্রস্ত করা নয়। আলোচনা করেই একটি সমাধানে পৌঁছাতে চাই আমরা।

শুটিং হাউস মালিকদের পক্ষ থেকে ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক ও সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “৩০ বছর ধরে বৈধভাবে আমরা এই ব্যবসা করছি। হঠাৎ নিষেধাজ্ঞা মেনে নেওয়া যায় না। আশা করছি, আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা বরাবরই চেয়েছি আবাসিক পরিবেশ রক্ষা করে শুটিং চালাতে।”

প্রসঙ্গত, উত্তরার সেক্টর-৪-এ বর্তমানে তিনটি নিয়মিত শুটিং হাউস—লাবণী-৪, লাবণী-৫ ও আপন ঘর-২ চালু রয়েছে। এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশনের শুটিং স্পট থাকলেও সেটি অনিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, জনসমাগম, শব্দদূষণ ও নিরাপত্তাজনিত অভিযোগের প্রেক্ষিতে ২০ জুলাই কল্যাণ সমিতি শুটিং হাউসগুলো বন্ধের নির্দেশ দেয়। তবে এ সিদ্ধান্ত শিল্পাঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করায় শেষ পর্যন্ত আলোচনায় বসতে রাজি হয় দুই পক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..