সর্বশেষ :
সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা জামায়াতের বন্ধু কামাল হোসেনের জানাজায় প্রদীপ সরকার, চোখের জলে শেষ বিদায় কুরুচিকর মন্তব্য: স্ক্রিনশট ফাঁস করে জবাব দিলেন বাঁধন মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, উত্তরসূরি কারা? গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, বায়োস্কোপে আজও বেঁচে আছে গ্রামবাংলা মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন বিশ্বের প্রথম ১০ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার পথে এনভিডিয়া? মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশে ফের বাড়লো স্বর্ণের দাম

সুইডিশ ‘রুনিকে’ দলে টানল বার্সেলোনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:৪৩:১০ |

অল্প বয়সেই ফুটবল দুনিয়ার নজর কেড়েছেন সুইডেনের ১৯ বছর বয়সি উইঙ্গার রুনি বার্দগি। ক্যারিয়ারের শুরুর লগ্নেই তাকে দলে টেনেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।

কুয়েতে জন্ম নেওয়া এই ফুটবলারকে এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে দলে নেওয়ার খবর সোমবার নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত এখানে খেলবেন তিনি। তার ট্রান্সফার ফি’র বিষয়ে বার্সেলোনার বিবৃতিতে কিছু জানানো হয়নি।

২০২০ সালের গ্রীষ্মে ড্যানিশ ক্লাব কোপেনহেগেনে যোগ দেন বার্দগি। বয়সভিত্তিক দল নিয়ে ক্লাবটিতে তার যাত্রা শুরু হলেও বছর দুয়েকের মধ্যেই সিনিয়র দলে জায়গা করে নেন তিনি।

আগে থেকেই বার্দগিকে ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন ভাবা হচ্ছে। মাঝে গুরুতর এক চোটে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি, যা তার তরুণ বয়সে উন্নতিতে বড় বাধার সৃষ্টি করে। তবে চোট কাটিয়ে ফেরার পর নিজেকে আবার মেলে ধরতে খুব বেশি সময় নেননি তিনি।

কোপেনহেগেনের জার্সিতে তিনটি ড্যানিশ লিগ ও দুটি ড্যানিশ কাপ জিতেছেন বার্দগি। দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলে ১৫টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..