সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শুটিং থেকে কোয়ারেন্টিনে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-২২, | ১০:০৫:০৪ |

করোনাভাইরাসের প্রভাব বেড়েই চলছে। জনজীবন চলছে ধীরগতিতে। স্বাস্থ্যবিধি মেনে প্রায় দুই মাস ধরে চলছে নাটকের শুটিং। অভিনয়শিল্পী ও কলাকুশলীরাও অনেকটা ঝুঁকি নিয়েই শুটিং করছেন।

কিছুদিন আগে একটি নাটকের শুটিং ইউনিটে দুই সদস্যের করোনা শনাক্ত হওয়ায় শুটিং অসমাপ্ত রেখে কোয়ারেন্টিনে যান অপূর্ব ও মেহজাবিন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী রোজী সিদ্দিকী। দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘মান অভিমান’-এ নিয়মিত অভিনয় করছিলেন তিনি।

নাটকটির প্রযোজক জাহিদুল ইসলামের করোনা পজেটিভ হওয়ায় তিনি শুটিং ইউনিট থেকে নিজেকে সরিয়ে নিয়ে হোম কোয়ারেন্টিনে চলে যান। যদিও নাটকটির শুটিং চলমান থাকে। এ প্রসঙ্গে রোজী সিদ্দিকী বলেন, ‘প্রযোজক নিয়মিত শুটিং সেটে যেতেন। তার করোনা পজেটিভ হওয়ার খবর পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়ি।

নাটকের পরিচালকসহ দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে আমি ১৩ জুলাই থেকে হোম কোয়ারেন্টিনে আছি। এ সময় শেষ হওয়ার পর শুটিং ইউনিটের পরিস্থিতি বুঝে শুটিংয়ে ফেরার পরিকল্পনাও আছে। ঈদের আগে আর অন্য কোনো সেটে কাজ করার ইচ্ছা নেই।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..