✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ১২:৩৩:২৩ |

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই সিরিজের কোনো ম্যাচ দেখতে হলে সর্বনিম্ন খরচ করতে হবে ৩০০ টাকা। এই টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে সবচেয়ে বেশি টাকা গুনতে হবে। এক্ষেত্রে খরচ হবে ম্যাচ প্রতি ৩ হাজার ৫০০ টাকা।

আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য

ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৪০০ টাকা

নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা

ক্লাব হাউস (সাউথ-শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার) : ৮০০ টাকা

ক্লাব হাউস (নর্থ-শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ-মিডিয়া ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ-কর্পোরেট ব্লক) : ১৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার) : ২৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ-কর্পোরেট ব্লক) : ৩৫০০ টাকা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..