সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

তাসকিনকে বিশ্রাম না দিলে ‘এক ম্যাচের জন্য এক বছর বসে থাকতে হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:০৮:৩৬ |

পেস বোলারদের জন্য ইনজুরি একটি মারাত্মক সমস্যা। লম্বা রানাপের কারণে তারা মাঝে মধ্যেই চোটাক্রান্ত হয়ে পড়েন। তার চেয়ে বড় কথা হলো; একবার চোটাক্রান্ত হয়ে গেলে একজন খেলোয়াড় দলকে কাঙ্খিত পারফরম্যান্স উপহার দিতে ব্যর্থ হন।

যে কারণে পেস বোলারদের সব ম্যাচে না খেলিয়ে, বিশ্রাম দিয়ে ম্যাচের গুরুত্ব বুঝে খেলানো উচিত। আধুনিক ক্রিকেটে এই কৌশল অবলম্বন করে থাকে ক্রিকেট পরাশক্তি দলগুলো। যে কারণে তারা কাঙ্খিত ফল পেয়ে অন্যদের চেয়ে একধাপ এগিয়ে।

কিন্তু বাংলাদেশ এই কৌশল অবলম্বন না করায়, বিশ্বকাপ এবং এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা পেসারকে হারিয়ে ট্রফি বঞ্চিত হওয়ার পাশাপাশি বিশ্বকাপের মতো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বারবার।

অতীত থেকে শিক্ষা নিয়ে ম্যাচের গুরুত্ব বুঝে পেস বোলার খেলানোর ব্যাপারে কৌশলী হচ্ছে টিম ম্যানেজমেন্ট। তেমনই আভাস দিলেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের জনপ্রিয় কোচ সালাউদ্দিন বলেন, ‘অনেকে ইঞ্জুরি থেকে এসেছে, ওয়ার্কলোডও মাথায় রাখতে হয়। পেসারদের ফিট রাখা জরুরি। টানা শিডিউল, প্রতিদিন ম্যাচ খেলানো কঠিন। এটা বাইরে থেকে হয়ত আপনারা বুঝবেন না। প্লেয়ারদের সেফটিও দেখা দরকার।’

জাতীয় দলের এই সহকারী কোচ আরও বলেন, ‘তাসকিনকে ধারাবাহিক ম্যাচ খেলানো সম্ভব না, সে বড় ইঞ্জুরি থেকে এসেছে। তাকে টানা খেলালে; এক ম্যাচের জন্য এক বছর বসে থাকা লাগতে পারে। সব দিক ম্যানেজ করে চলতে হয়। এ কারণেই বলব- দলের যেটা ভালো সেটার দিকেই খেয়াল রাখি।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..