সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এবার জায়েদ খানকে বয়কটে মৌসুমীর একাত্মতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-২১, | ১৯:০৫:০৫ |

চলচ্চিত্রের ‘স্বার্থবিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। গত ১৫ জুলাই বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মোসুমী।

গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রের ১৮টি সংগঠন সম্মিলিতভাবে জায়েদ খানকে চলচ্চিত্রে অবাঞ্ছিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

জায়েদ খানের কিছু কর্মকাণ্ড নিয়ে মৌসুমী বলেন, ‘শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীর সদস্য পদ ও অন্যান্য বিষয় নিয়ে স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন। তার কৃতকর্মের জন্যে তাকে ১৮ সংগঠন চলচ্চিত্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি চলচ্চিত্রের মানুষ হিসেবে এই শিল্প মাধ্যমের সার্বিক উন্নয়নে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..