✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অক্সফোর্ডের টিকা নিরাপদ, অ্যান্টিবডি তৈরিতে সক্ষম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-২০, | ১৮:৫৯:৫৪ |

অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের তৈরি করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাটি ব্যবহারে নিরাপদ ও এটি গ্রহণকারীদের দেহে ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। সোমবার প্রকাশিত টিকাটির প্রথম দফা ক্লিনিকাল ট্রায়ালের পরীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, অক্সফোর্ডের টিকাটির প্রথম দফা ক্লিনিকাল ট্রায়ালে ১ হাজার ৭৭ জন মানুষের উপর টিকাটি প্রয়োগ করা হয়েছে। এতে দেখা গেছে, তাদের মধ্যে অ্যান্টিবডি ও শ্বেত রক্তকণিকা তৈরি হয়েছে, যেগুলো করোনার বিরুদ্ধে লড়তে সক্ষম।

এই ফলাফল করোনার খুবই আশাপ্রদ। তবে টিকাটি সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম কিনা তা নিশ্চিত করতে আরো পরীক্ষা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..