✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভয়াবহ বন্যা-ভূমিধসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে ১৩শ'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-০৩, | ১০:২৬:৫১ |

ভয়াবহ বন্যা-ভূমিধসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১৩শ'। তিন দেশে নিখোঁজ হাজারের বেশি মানুষ। এরমধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা সাড়ে ৭শ'।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এমন তথ্যই উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

 

এতে বলা হয়, সবচেয়ে দুর্যোগ কবলিত সুমাত্রা দ্বীপে ঠিক মতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। তা করা গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে ২০১৮ সালের পর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি।

 

 

অপরদিকে, শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধস জনিত কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১০ জনে। দেশটির প্রায় সাড়ে তিনশ' বাসিন্দার এখনও কোনো হদিস মেলেনি। গুরুত্বপূর্ণ শহরগুলোতে নেই সুপেয় পানির ব্যবস্থা। বেশিরভাগ অঞ্চলই বিদ্যুৎ বিচ্ছিন্ন।

 

এছাড়া, দুর্যোগে থাইল্যান্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। দেশটির প্রায় ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..