✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হাসপাতালে আমির, ক্রাউন প্রিন্সের হাতে কুয়েতের রাষ্ট্রক্ষমতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৯, | ১৮:৩০:৪০ |

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ। ৯১ বছর বয়সী এ শাসকের অসুস্থতার কারণে এখন সাময়িকভাবে তার দায়িত্ব বুঝে নিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ। কুয়েতের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

শনিবার সর্বশেষ জানা গেছে, শেখ সাবাহ আল-আহমদ সুস্থ রয়েছেন। তার সুস্থতার খবরে নিশ্চিত করেছেন দেশটির একজন প্রভাবশালী মন্ত্রী। তবে রাজ পরিবার থেকে একটি নির্দেশনা ইস্যু করা হয়েছে। যাতে ক্ষমতা সাময়িকভাবে ক্রাউন প্রিন্সের হাতে অর্পন করা হয়েছে।

বর্তমানে করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় লড়ছে কুয়েত। এরমধ্যেই আমির শেখ সাবাহর হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেল।

ছোট দেশটিতে এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৪০০ জনের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, এখন পর্যন্ত ৪৯,০০০ জন সুস্থ হয়ে উঠেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..