সর্বশেষ :

নেত্রকোণায় মাজারে হামলা-ভাঙচুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৪, | ০৭:৫০:৪৭ |

নেত্রকোণার কেন্দুয়ায় একটি মাজারে হামলা হয়েছে। উপজেলার তারাবিহ নামাজের পর ‘তৌহিদি জনতার’ ব্যানারে কিছু লোক মাসকা বাজারসংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারে সোমবার (৩ মার্চ) রাতে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মাজার কমিটির লোকজন জানান, প্রতি বছরের মতো এবারও ওরসের আয়োজন করা হয়। আগামীকাল বুধবার মাজারে ৬৪তম বার্ষিক ওরস। এবার পবিত্র রমজান থাকায় ওরসে শুধু দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়। সোমবার রাতে স্থানীয় মসজিদে তারাবিহ নামাজের পর মুসুল্লিরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে মাজারে হামলা চালান। এ সময় তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...