✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শেখ হাসিনার ফাঁসির আগে ভোটের কথা নয়: সারজিস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৪, | ০৭:৪৯:৪৫ |

জুলাইয়ের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ভোটের কথা না বলার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠন সারজিস আলম।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের পর একজন শহীদের মায়ের সঙ্গে দেখা করে তিনি এমন মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, “যতদিন না খুনি হাসিনাকে আমরা ফাঁসির মঞ্চে দেখব, ততদিন এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।”

জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, “আমরা সরকারকে অনেকবার বলেছি, এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না। এটা তাদের রক্তের ওপর দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ। আইন বিভাগ- বিচার বিভাগ, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, এই দুইজন উপদেষ্টা। তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই সরকারের সময় করে যেতে না পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমিসি তারা হারাবেন। এবং সারাজীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে।”

সারজিস আলম বলেন, “এই সরকারের সময় বিচার করতে হবে এবং যে সময়টুকু সরকারের আছে, নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশের নিয়ে এসে ফাঁসি মঞ্চে নিতে হবে।”

এর আগে রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও দোয়া করেন এনসিপির নেতারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, নাসির উদ্দীন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..