✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আবারও প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ০৬:৫৫:৫২ |

মাদকবাহী নৌযান সন্দেহে আবারও প্রশান্ত মহাসাগরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় হামলার ঘটনাটি ঘটে বলে জানানো হয় এতে।

 

মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ হামলার ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আজ ভোরে রাষ্ট্রপতি ট্রাম্পের নির্দেশে, যুদ্ধ বিভাগ আরেকটি মাদক পাচারকারী জাহাজের ওপর হামলা চালিয়েছে।

এর একদিন আগেই, দেশটির সামরিক বাহিনীর হামলায় একই অঞ্চলে আরও ১৪ জনের প্রাণ যায়।

উল্লেখ্য, মাদক বিস্তার ঠেকাতে সম্প্রতি ভেনেজুয়েলা উপকূলের কাছে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় জলসীমায় যুদ্ধজাহাজ, অ্যাটাক সাবমেরিন ও নৌসেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। মাদক পাচারের অভিযোগে গত দুই মাসে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে অঞ্চলটিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..