✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

লেহেঙ্গা ও গহনায় অনন্য রূপে ধরা দিলেন পরীমণি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৯, | ১৬:৩১:৪২ |
আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে থাকেন বেশ সরব, প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরেন, চমকে দেন ভক্তদের।

এবারও তার ব্যতিক্রম হলো না, সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে নজরকাড়া পোশাক গহনায় দ্যুতি ছড়ালেন এই নায়িকা। এদিন মূলত একটি গহনার ব্র্যান্ডের হয়ে কয়েকটি ফটোশুট শেয়ার করেন নায়িকা; যা ব্যাপক সাড়া ফেলেছে।



ছবিতে পরীমণিকে এদিন নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায়; যেটি কাতান বা বেনারসি সিল্কের তৈরি। এর সঙ্গে পরেছেন মানানসই ভারী গহনা, যেমন– নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি পরেছেন। বলা বাহুল্য, তার এই আকর্ষণীয় মেকআপ ও হেয়ারস্টাইল পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তরা পরীমণির সৌন্দর্যের প্রশংসা করেন। হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট।

এক ভক্ত লিখেছেন,‘আপনাকে দেখতে রানীর মতো লাগছে।’ অনেকে তার ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..