✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতীয় ‘আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৬, | ০৪:২৩:২০ |

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাঁধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

আমীর খসরু বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনও বিভেদ নেই, সব দলের নিজস্ব রীতিনীতি থাকে, সবাই সবার মতো মত দেবে, এটাই গণতন্ত্র। যার যার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাওয়ারও পরামর্শ দেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, দ্বিমত পোষণ করেও ভিন্নমতকে সম্মান জানানো যায়। সাংঘর্ষিক ও হিংসাত্মক রাজনীতিতে ফেরত যাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..