✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কাল আকাশে দেখা যাবে বিরল ‘স্ট্রবেরি মুন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১০, | ১২:৫৫:০৪ |

সংযুক্ত আরব আমিরাতের আকাশে বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বিরল ‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে। এটি বসন্তের শেষ পূর্ণ চাঁদ, যা ২০৪৩ সাল পর্যন্ত এই মাত্রায় আর দেখা যাবে না বলে নিশ্চিত করেছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। খবর গালফ ‍নিউজ

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের (ডিএজি) অপারেশন ম্যানেজার খাদিজা হাসান আহমেদ মঙ্গলবার (১০ জুন) গালফ নিউজকে জানান, ইউএই জুড়ে স্ট্রবেরি মুন খালি চোখেই সহজে দেখা যাবে এবং এর জন্য কোনো বিশেষ যন্ত্রপাতির দরকার হবে না। চাঁদ উঠবে সন্ধ্যা সাড় ৭টায় এবং অস্ত যাবে পরবর্তী দিন ভোর ৫:৫৫ মিনিটে।

খাদিজা আরও বলেন, ‘বাসিন্দারা সহজেই বাইরে গিয়ে পূর্ব দিকের আকাশের দিকে তাকালেই দেখতে পারবেন। সমুদ্র সৈকত, মরুভূমি বা উঁচু স্থান থেকে এই দৃশ্য উপভোগ করা সবচেয়ে ভালো। তবে শহরের মধ্যেও আকাশ পরিষ্কার থাকলেই দেখা যাবে।’

স্ট্রবেরি মুন নাম থাকা সত্ত্বেও চাঁদ গোলাপি বা লাল নয়, বরং বায়ুমণ্ডলের কারণে নিচু আকাশে হলুদ বা কমলা রঙের দেখা যায়।

এই বিরল চাঁদের দৃশ্যের পেছনে রয়েছে ‘গ্রেট লুনার স্ট্যান্ডস্টিল’ নামের একটি মহাজাগতিক ঘটনা, যা প্রতি ১৮.৬ বছরে একবার ঘটে। খাদিজা জানিয়েছেন, ‘উত্তর গোলার্ধে এটি ২০৪৩ সাল পর্যন্ত সবচেয়ে নিচু পূর্ণ চাঁদ হবে, যা হরাইজনের কাছাকাছি উঠবে। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থান দেখা যাবে।’

বিশেষজ্ঞরা বলছেন, এই সময় পৃথিবীর এবং চাঁদের কক্ষপথের ঢালার কারণে চাঁদ তার সবচেয়ে দূরবর্তী হরাইজন পয়েন্ট থেকে উঠে নিচু অবস্থায় দেখা দেয়, যা ‘মেজর লুনার স্ট্যান্ডস্টিল’ নামে পরিচিত।

বাসিন্দাদের জন্য আজকের সন্ধ্যা এক বিরল ও স্মরণীয় মহাজাগতিক অভিজ্ঞতার সুযোগ। তাই আকাশের দিকে তাকিয়ে এই বিরল স্ট্রবেরি মুন উপভোগ করতে ভুলবেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..