বিদেশি চালকদের জন্য সৌদির নতুন নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:৩৫:৩৮ |

এবার বিদেশি চালকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নতুন নিয়মের আওতায় আন্তর্জাতিক বা বিদেশি লাইসেন্স ব্যবহার করে সৌদিতে মাত্র এক বছর গাড়ি চালানো যাবে। তবে জিসিসিভুক্ত দেশের নাগরিকরা এই নির্দেশনার বাইরে থাকবেন।

তবে লাইসেন্সের মেয়াদ যদি এক বছরের আগেই শেষ হয় সেক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার দিনটি প্রাধান্য পাবে। এ ছাড়াও চালকের লাইসেন্সটি যে ধরনের গাড়ি চালানোর জন্য প্রযোজ্য সেই ক্যাটাগরির গাড়িই চালাতে পারবেন তিনি।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশি লাইসেন্সই অবশ্যই স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে আরবি ভাষায় অনুবাদ করা থাকতে হবে। যাতে তথ্য স্পষ্ট ও নির্ভুল থাকে। তবে আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য দেশের নাগরিকেরা তাদের নিজ নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়েই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন। তাদের জন্য সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই।

এদিকে, জিসিসি অঞ্চলের ভেতরের দেশ থেকে অন্য দেশে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে চালানো যাবে না, অর্থাৎ এই লাইসেন্স দিয়ে সীমান্ত অতিক্রম করে গাড়ি চালানো অনুমোদিত নয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...