✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চ্যাটবট জেমিনিতে এলো নতুন ফিচার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১১:৪৯:৩৫ |

গুগলের এআই চ্যাটবট জেমিনিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। যে কোনো ছবিকে ৮ সেকেন্ডের ভিডিওতে রূপান্তরিত করে দেবে এই ফিচার এবং সেটাও শব্দসহ। এই ভিডিও টুল আগে থেকেই ছিল গুগলে। এবার সেটি যুক্ত হলো গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনিতে।

নতুন ফটো টু ভিডিও ফিচারটি গুগলের ভিও ৩ ভিডিও মডেল দ্বারা চালিত। এটি রেফারেন্স ছবিগুলোকে আট সেকেন্ডের ভিডিওতে রূপান্তর করতে পারে, যা হবে পুরোপুরি এআই-জেনারেটেড। সঙ্গে অডিও, ব্যাকগ্রাউন্ড নয়েজ, পরিবেশগত শব্দ এবং বক্তৃতাও অন্তর্ভুক্ত করে দেবে আপনি চাইলে।

ভিডিওগুলো ৭২০পি রেজোলিউশনে এবং ১৬:৯ ল্যান্ডস্কেপ ফর্ম্যাটে এমপি৪ ফাইল হিসেবে সরবরাহ করা হবে। আপনার ফোনে তোলা কোনো ছবি, কিংবা আঁকা কোনো ছবি, যাই হোক না কেন এখন সবই আপনি ছবি থেকে ভিডিও তৈরি করে নিতে পারবেন। আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়ায়।

এজন্য প্রম্পট বক্সের টুল মেনু থেকে ‘ভিডিওজ’ সিলেক্ট করতে হবে এবং ছবিটি আপলোড করতে হবে। এরপর প্রম্পটে লিখতে হবে ভিডিও ও অডিওর ডেসক্রিপশন। এতেই মনের মতো ভিডিও তৈরি হয়ে যাবে। এরপর ইচ্ছামতো শেয়ার কিংবা ডাউনলোড করা যাবে।

তবে আপাতত এই ফিচার কেবল গুগল এআই আলট্রা ও প্রো ইউজারদের জন্য। প্রথমে ওয়েবে এবং পরে ফোনে জেমিনি ব্যবহারকারীদের জন্য চালু হবে এ ফিচার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..