হাজিদের মধ্যে ২৫ লাখ কোরআনের কপি উপহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১১, | ১১:২৫:১০ |

পবিত্র হজ শেষ করে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন হাজিরা। এ সময় সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে পবিত্র কোরআনের কপি উপহার দিচ্ছে দেশটির দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়। ইতিমধ্যে ২৫ লাখ ২১ হাজার ৩৮০ কপি বিতরণ করা হয়েছে।

প্লেনযোগে ফেরা হাজিদের জেদ্দার কিং আবদুল আজিজ এয়ারপোর্টে, জাহাজযোগে ফেরা হাজিদের জেদ্দা ইসলামিক পোর্টে ও অন্যান্য স্থলবন্দরে তা বিতরণ করা হচ্ছে।

পবিত্র কোরআনে এসব কপি সৌদি আরবের মদিনায় অবস্থিত বিখ্যাত কিং ফাহাদ কমপ্লেক্স থেকে মুদ্রিত হয়। সেখানে বিশ্বের ৭৭টির বেশি ভাষায় কোরআনের অনুবাদও ছাপা হয়।

এ বছর বিশ্বের ১৭১টি দেশের ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন পবিত্র হজপালন করেছেন। এরমধ্যে বিদেশি হাজির সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন।

আর সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন। পুরুষ ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন এবং নারী ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন। হাজিদের মধ্যে আকাশপথে সৌদি আরবে গমন করেছেন ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন। নৌপথে গেছেন ৫ হাজার ৯৪ জন।

স্থলপথে হজ করতে গেছেন ৬৬ হাজার ৪৬৫ জন হজযাত্রী।
এ বছর বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৮৭ হাজার ১৫৭। এর মধ্যে মক্কা ও মদিনায় ২২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। হাজিদের ফিরতি ফ্লাইট গত ১০ জুন থেকে শুরু হয় যা আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

- গালফা নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...