✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুলিশের খোয়া যাওয়া ১ হাজার ৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি: আইজিপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-৩০, | ০৭:০৯:০৬ |

পুলিশের খোয়া যাওয়া ১ হাজার ৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ধারণা করা হচ্ছে এসব অস্ত্র পার্বত্যাঞ্চল এবং আরসাসহ নানা জনের কাছে গেছে। তবে অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

আইজিপি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

 

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেয়া হবে। পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে সক্ষম বলে আশাবাদ ব্যক্ত করেন আইজিপি।

দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির বিষয়ে আইজিপি বলেন, সারাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং এসব মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আইনশৃঙ্খলা বাহিনী এগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছে।

পুলিশ মহাপরিদর্শক আরও জানান, সারাদেশে পূজামণ্ডপ ঘিরে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর জবাব দেয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..