সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শেষ মুহূর্তের ২ গোলে আর্সেনালের রোমাঞ্চকর জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৯, | ১২:৫৬:০৯ |
একপর্যায়ে আর্সেনালের পরাজয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে হারের দুয়ার থেকে তারা ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। শেষ দিকে দুই গোল করে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে রোমাঞ্চকর এক জয় পেল মিকেল আর্তেতার দল।

সেন্ট জেমস পার্কে রোববার ৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্সেনাল। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতল গত তিন আসরের রানার্সআপরা।




ম্যাচের তিনটি গোলই হয়েছে হেডে। গ্রীষ্মের দলবদলে ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে নিউক্যাসলে যোগ দেওয়া জার্মান ফরোয়ার্ড নিক ভল্টামাডা ৩৪তম মিনিটে এগিয়ে নেন দলকে। সেই গোল আগলে রেখে জয়ের পথে ছুটছিল স্বাগতিকরা।

নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ডেকলান রাইসের ক্রসে বক্সে হেডে সমতা ফেরান মিকেল মেরিনো। আর আট মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মার্টিন ওডেগোরের কর্নারে হেডে বল জালে পাঠিয়ে আর্সেনালকে উল্লাসে ভাসান গাব্রিয়েল মাগালিয়াইস।

৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী লিভারপুল।

৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে নিউক্যাসল ইউনাইটেড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..