✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাভাইরাস: বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ২১ সাংবাদিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৪, | ১২:৫৫:২৯ |

মহামারী করোনায় বাংলাদেশে ২১ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে এবং ৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর অভাবে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের সাংবাদিকরা বেশি স্বাস্থ্যঝুঁকি আছেন।

সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন পেরুতে। সেখানে ৩৭ সাংবদিক করোনায় মারা গেছেন। ব্রাজিলে মারা গেছেন ১৬ জন।

জেনেভাভিত্তিক প্রেস এমব্লেম ক্যাম্পেইন নামে একটি সংগঠনের তথ্যমতে, করোনায় এ পর্যন্ত ১৮৬ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক বলেছেন, এখানে সুরক্ষাসামগ্রীর অভাবে গণমাধ্যমকর্মীরা ঝুঁকির মধ্যে আছেন।

প্রতিবেদনে আওয়ার মিডিয়া, আওয়ার রাইট নামে ঢাকাভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বরাত দিয়ে বলা হয়েছে– বাংলাদেশে এ পর্যন্ত ৫৫৫ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..