✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৭, | ০৬:৪৯:০৫ |

ইসরায়েলের সঙ্গে তৃতীয় একটি সামরিক চুক্তি বাতিল করেছে স্পেন, যার মূল্য ছিল প্রায় ২০ কোটি ৭০ লাখ ইউরো। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর বরাতে জানা গেছে, গাজায় চলমান সহিংসতা এবং আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে স্পেন এই সিদ্ধান্ত নিয়েছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা অনুমোদন করেছে স্পেন সরকার। এই নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি এবং সংশ্লিষ্ট উপকরণের আমদানি ও রফতানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

 

স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো এই সিদ্ধান্তকে একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক অগ্রগতি হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে একটি সাহসী ও অগ্রণী পদক্ষেপ।’

বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও বেসামরিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিন্দা ও প্রতিক্রিয়ার মধ্যেই স্পেনের এই সিদ্ধান্ত এসেছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..