✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভারত ক্রিকেটকে ‘অসম্মান’ করছে: সালমান আলী আগা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৯, | ১২:৩৪:২৩ |

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলটির আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। বিষয়টি ভালোভাবে নেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। তার দাবি, এভাবে ভারত পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে।

৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। প্রতীক্ষিত এই লড়াই শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর ছিল। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। তবে ফাইনাল শেষে ভারতীয় দলের ট্রফি বর্জন ও করমর্দন এড়ানো নতুন বিতর্কের জন্ম দেয়।

পাক অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘ভারত যা করেছে, তা খুবই হতাশাজনক। আমাদের সঙ্গে করমর্দন না করে তারা শুধু পাকিস্তানকে নয়, ক্রিকেটকেই অসম্মান করেছে। ভালো দলগুলো এভাবে আচরণ করে না। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্যই একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি।’

তিনি আরও যোগ করেন, ‘ভারত যা করেছে, আমার মনে হয় কোনো ভালো দল তা করে না। আমরা হারের পরও মেডেল সংগ্রহ করেছি, যদিও পরে আমি তা ফেলে দিয়েছি। আমি কর্কশভাবে বলতে চাই না, তবে খেলাটার প্রতি এটা খুবই অসম্মানজনক।’

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সালমান আলি আগা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা কেবল পাকিস্তানের হয়ে খেলি না, আমরা ক্রিকেটার হিসেবে তরুণদের জন্য রোল মডেল। যদি কোনো শিশু আমাদের এমন আচরণ দেখে, তাহলে কী শিখবে? এই আচরণ ক্রিকেটের জন্য ভালো বার্তা নয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..