✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, ঈদের দু’দিনে নিহত ১১৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৭, | ১৪:৪২:০৫ |

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে উৎখাত ও জিম্মি উদ্ধারের নামে অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ। প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। এতে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। নিরাপদ বলে কোনো স্থান নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল হামলা, অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ। গাজা যেন নরক হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জন্য। এমনকি ঈদেও থামেনি ইসরায়েলের ধ্বংসযজ্ঞ।

ঈদ ও ঈদের পরদিন মিলিয়ে অন্তত ১১৭ জন নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

রোববার (৮ জুন) গাজার সিভিল ডিফেন্স বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও অঞ্চলের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও ঈদুল আজহা ছিল ৬ জুন। এদিনটিতেও দফায় দফায় হামলা চলিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন ফিলিস্তিনি। আর পরের দিন ৭ জুন ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে উপত্যকাজুড়ে নিহত হয়েছেন অন্তত ৭৫ জন; সেইসঙ্গে আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..