✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শিল্পকলা একাডেমি থেকে জামিল আহমেদের পদত্যাগের ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৮, | ১১:০৬:২৫ |

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সৈয়দ জামিল আহমেদ পদত্যাগপত্র জমা দেওয়ার পাশাপাশি শুক্রবার মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসবের সমাপনী বক্তব্যেও তিনি পদত্যাগেরে বিষয়টি জানান।

বক্তব্যের সময় সৈয়দ জামিল বর্তমান প্রশাসন এবং সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপের কথা তুলে ধরেন সৈয়দ জামিল আহমেদ। তিনি দাবি করেন, স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না, তাই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

গুণী এ নাট্য নির্দেশক ও শিক্ষক বলেন, প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার বরাদ্দের ক্ষেত্রে প্রায়ই নানা গড়িমসি করা হয়েছে এবং শিল্পকলার বিকাশে প্রয়োজনীয় বরাদ্দও দেওয়া হয়নি।

সৈয়দ জামিল আহমেদ বলেন, উপদেষ্টাদের অসহযোগিতা, শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতা এবং দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে তিনি কাজ করতে পারছিলেন না, যা তার পদত্যাগের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..