✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৮, | ১৭:৫০:২৯ |

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নাকি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। প্রেম আর ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন নীরব থাকলেও, এবার নাকি গোপন প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই সাতপাকে বাঁধা পড়তে পারেন শ্রদ্ধা।

জানা যায়, প্রেমিক লেখক রাহুল মোদিকেই বিয়ে করতে পারেন শ্রদ্ধা। কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়।

এরপর থেকেই বলিউডে আলোচনা জোরদার হয়েছে, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..