✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দুদকে ৯১ কনস্টেবল পদের বিপরীতে আবেদন দেড় লাখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৭, | ১৪:৪১:২৪ |

দুর্নীতি দমন কমিশনে (দুদক) কনস্টেবল পদে ৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদের জন্য ১ লাখ ৫৪ হাজার ৫৭০ জন প্রার্থী আবেদন করেছেন। সে হিসেবে গড়ে প্রতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৬৯৮ জন।

দুদক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা এ পদের জন্য আবেদন করেছেন।

গ্রেড ১৭ পদমর্যাদায় বেতনস্কেল ৯,০০০-২১,৮০০ টাকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ছিল ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা। অনলাইনে আবেদন নেয়া শুরু হয় ১৩ আগস্ট থেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..