✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভারত, পাকিস্তান, চীন ছাড়িয়ে সেরা চারে বাংলাদেশ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-১০, | ১৩:১০:৪৮ |

চলতি অর্থবছর অর্থাৎ ২০১৯/২০ অর্থ বছরে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশ ভারত, পাকিস্তান এবং চীনকেও ছাড়িয়ে যাবে।

বাংলাদেশের ওপরে থাকবে কেবল তিনটি দেশ- গায়ানা, রুয়ান্ডা এবং জিবুতি।

২০১৯/২০ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে বলে বিশ্বব্যাংক আভাস দিয়েছে। এর পরবর্তী অর্থ বছরে যা আরও বেড়ে ৭ দশমিক ৩ শতাংশ হতে পারে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সে সময় জিডিপি প্রবৃদ্ধি হবে গড়ে ৫ দশমিক ৫ শতাংশ।

ভারতের প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ। পরবর্তী অর্থবছরে তা বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হবে।

পাকিস্তানের প্রবৃদ্ধি ২ দশমিক ৪ শতাংশ হবে। পরবর্তী অর্থবছরে তা বেড়ে ৩ শতাংশ হতে পারে।

চীনের প্রবৃদ্ধি ৫ দশমিক ৯ শতাংশ হতে পারে৷

অন্যদিকে পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চল ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ হবে বলে আভাস দেয়া হয়েছে৷

যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধির হার কিছুটা কমে ১ দশমিক ৮ শতাংশ হবে বলে আভাস দেয়া হয়েছে৷

২০/১২/২০১৯ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিশ্বব্যাংক সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..