✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৫, | ০৯:৪৪:২৪ |

রাজধানীর যাত্রাবাড়ীতে সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. জাহিদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ জাহিদ পোশাক এমব্রয়ডারির কাজ করেন। তিনি রাজধানীর গেন্ডারিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা। তার বাড়ি নরসিংদীর রায়পুরা থানার লক্ষ্মীপুরা গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..