✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভক্তদের সুখবর দিলেন পরিণীতি চোপড়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৪, | ০৯:৩৭:৩১ |

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত আগস্ট মাসে ১+১=৩ ক্যাপশনে ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। 

 

 

প্রায় আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে ফিরেছেন এই হবু মা। ভিডিওতে তিনি তার চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন।

পরিণীতি বলেন, ‘আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজেও জানতাম না ঠিক কী ধরনের ভিডিও দেবো। তবে এখন আমি যে ভিডিওগুলো দেবো, আশা করি সেগুলো সবার মন জয় করবে।’

ব্যক্তিগত জীবনের সবকিছু বা রান্নার মতো ভিডিও না দিলেও তার পোস্ট করা কনটেন্ট ভক্তদের ভালো লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে পরিণীতি তার স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করে এবং ভ্যানিলা কেকের ওপর লেখা ‘১+১=৩’ ছবির মাধ্যমে প্রথমবার এই সুখবর জানান। এরপর থেকেই তার ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দেন এই দম্পতিকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..