সর্বশেষ :
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে কোন দেশ? এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া ইরানকে টলাতে ‘মোয়িং দ্য গ্রাস’ কৌশল নেবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প ‘তাইওয়ান স্বাধীনতা’ কী, দেশটি কি সত্যিই স্বাধীন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল

সাহরির জন্য চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ এক পরিবারের ৬ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৯, | ০৭:৫১:০৩ |

চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। সাহরির জন্য খাবার গরম করতে গ্যাসের চুলা জ্বালাতেই গ্যাস লিকেজ থেকে  বিস্ফোরণ ঘটে। রবিবার (৯ মার্চ) ভোর রাতে শহরের কোড়ালিয়া এলাকায় একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে রেফার করা হয়েছে।

আহতরা হলেন আ. রহমান, তার স্ত্রী শানু বেগম, বড় ছেলে ইমাম হোসেন, তার স্ত্রী খাদিজা বেগম, মেঝো ছেলের বৌ নিবা ও ছোট ছেলে মহিন। এদের মধ্যে মাহিন ও নিবা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি সদস্যদের ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোররাতে সাহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান পুত্রবধূ খাদিজা বেগম। ওই সময় গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ওই বাড়ির ছয়জন। তাদের মধ্যে চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাড়িতে ১১ জন ছিলেন। এরমধ্যে ছয়জন দগ্ধ হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..