✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

স্কুল ব্যাংকিং: মন্দাভাব কাটিয়ে সঞ্চয়ে ফিরছে শিক্ষার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৯, | ০৭:৪৮:০২ |

উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে স্কুল শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রমে গতি ফিরেছে। হিসাবের সংখ্যা ও আমানত দুটোই বেড়েছে। মূল্যস্ফীতির চাপ ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে গত বছরের শুরু থেকে শিক্ষার্থীদের সঞ্চয়ের হার কমতে থাকে, যা নভেম্বরেও দেখা যায়। তবে ডিসেম্বরে এসে সেই ধারা বদলে আশার আলো জ্বলতে শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে শিক্ষার্থীদের আমানতের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং তাদের হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় ৩৭ হাজার ৯০০টি।

হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরে শিক্ষার্থীদের মোট ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৮০ হাজার ১৫৯টি, যা তার আগের মাস নভেম্বরে ছিল ৪৩ লাখ ৪২ হাজার ২৫৯। ফলে এক মাসের ব্যবধানে ৩৭ হাজার ৯০০টি নতুন হিসাব খোলা হয়েছে। এর মধ্যে ছেলেদের হিসাবের সংখ্যা ২২ লাখ ৩২ হাজার ৬৭২, যা নভেম্বরের তুলনায় ২৬ হাজার ৬৮৮টি বেশি। অন্যদিকে মেয়েদের হিসাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৪৭ হাজার ৮৮৭, যা আগের মাসের তুলনায় ১১ হাজার ২১২টি বেশি।

শিক্ষার্থীদের সঞ্চয় কমার কারণ বিশ্লেষণ করতে গিয়ে ব্যাংকাররা জানিয়েছেন, বছরের শেষ দিকে সাধারণত অনেকে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করেন। বছরের শেষ মাসগুলোতে বেড়ানোর প্রবণতা বেড়ে যায়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধের কারণে শিক্ষার্থীদের সঞ্চয় কমতে দেখা যায়। তবে চলতি অর্থবছরের শুরু থেকে শিক্ষার্থীদের আমানতের নিম্নগামী প্রবণতা সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..