✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মৌলভীবাজারে খামারে অজানা রোগ, দেড় লাখ মুরগির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৯, | ০৭:৪২:২৮ |

মৌলভীবাজারে পোল্ট্রি খামারগুলোতে অজানা রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। গত দশদিনের ব্যবধানে জেলার বিভিন্ন পোল্ট্রি ফার্মে দেড় লাখের বেশি মুরগি মারা গেছে। এর মধ্যে রয়েছে লেয়ার, বয়লার এবং সোনালী জাতের মুরগি।

খামার মালিকরা জানিয়েছে, তারা নানা ধরনের ঔষধ প্রয়োগ করেও কোনো ফল পাচ্ছেন না। ফলে এই রোগ দ্রুত গতিতে জেলা জুড়ে ছড়িয়ে পড়ছে।

জেলা প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে এই রোগকে ‘রাণী ক্ষেত’ হিসেবে চিহ্নিত করেছেন। তবে রোগটির প্রকৃত কারণ জানা যায়নি এবং আরও তদন্তের জন্য নমুনা সংগ্রহ করার কথা জানিয়েছেন।

জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান জানান, রোগটির লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে এটি রাণী ক্ষেত, তবে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া সহ সবকটি উপজেলায় এ রোগের প্রাদূর্ভাব ঘটেছে। রোগের কারণে মুরগিগুলো প্রথমে ঝিমুনি দেখাতে শুরু করে এবং পরে একে একে মারা যায়। ফার্ম মালিকরা জানান, তারা বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করেও রোগটি প্রতিরোধ করতে পারেননি। ফলস্বরূপ, জেলার পোল্ট্রি ফার্মগুলোতে মারাত্মক আকারে এই রোগ ছড়িয়ে পড়েছে।

শনিবার (৮ মার্চ) পর্যন্ত রাজনগর উপজেলার জনতা পোল্ট্রি এবং সদর উপজেলার বর্ষিজোড়া পোল্ট্রি ফার্মে একদিনে প্রায় ২ হাজার ৫০০ মোরগ মারা গেছে। একই দিনে, আরও ৪ হাজার মুরগি আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পোল্ট্রি ফার্ম মালিকরা জানিয়েছেন, গত এক সপ্তাহে মৌলভীবাজার সদর উপজেলায় প্রায় ২০ হাজার মুরগি মারা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..