✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সড়কে গাছ ফেলে ডাকাতি, ঘটনাস্থল নিয়ে ২ ওসির ‘ঠেলাঠেলি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৯, | ০৭:৩৮:৩১ |

ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার(৯ মার্চ) রাতে কোটচাঁদপুর-জীবননগর সড়কের শাহাপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এই ডাকাতির ঘটনা দুটি থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় দুই থানার ওসি একে অপরের এলাকায় ঘটনাটি ঘটেছে বলে দাবি করছেন।

এই ডাকাতির ঘটনায় আহত কোটচাঁদপুর পৌরসভার আদর্শপাড়া এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে সোহাগ হোসেনকে (৩০) চিকিৎসা দেওয়া হয়েছে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সোহাগ হোসেন বলেন, ‘মোটরসাইকেলের চাকা গাছের গুঁড়িতে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে ৮-১০ জন এসে আমার মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপ দেয়। আমি মাটিতে পড়ে গেলে তারা আমার সবকিছু ছিনিয়ে নেয়।’

সোহাগ আরও বলেন, ‘আমি চিৎকার করতে থাকলে অনেকক্ষণ পর একজন এসে আমার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সহায়তায় হাসপাতালে আসি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..