✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টলিউডে ফিরছেন সামান্থা রুথ প্রভু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৩, | ০৬:২৭:২২ |
বলিউড ও ওয়েব সিরিজের ব্যস্ততা পেছনে ফেলে আবারও নিজের ঘর টলিউডে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভক্তদের জন্য সুখবর, তিনি তৃতীয়বারের মতো হাত মেলাচ্ছেন পরিচালক নন্দিনী রেড্ডির সঙ্গে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে, যাঁদের সঙ্গে সামান্থার গভীর বন্ধন তৈরি হয়েছিল হিন্দি প্রজেক্টে কাজ করতে গিয়ে।
এই ছবির সবচেয়ে বড় চমক হলো এবারের প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন সামান্থা। তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ‘ত্রলালা মুভিং পিকচার্স’-এর ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। ফলে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ময়দানেও নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
 
এর আগে নন্দিনী রেড্ডির সঙ্গে ‘জবরদস্ত’ ও ‘ওহ বেবি’ ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সামান্থা। তাই নতুন ছবিটি নিয়েও ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। যদিও সহ-অভিনেতা কিংবা মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে দক্ষিণী ছবির দুনিয়ায় আলোচনায় রয়েছে এই আসন্ন প্রজেক্ট।
সামান্থার ক্যারিয়ার ও জনপ্রিয়তার দিক থেকে নতুন ছবিটি হতে পারে তাঁর জন্য আরেকটি মাইলফলক। কারণ দীর্ঘদিনের বিরতির পর টলিউডে তাঁর এই প্রত্যাবর্তনকে ভক্তরা দেখছেন একপ্রকার উৎসবের মতোই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..