✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৩, | ১৪:২২:৩১ |

পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ওয়ুন-এরডেন লুভসানামসরাই মঙ্গলবার (৩ জুন) পদত্যাগ করেছেন।

সংসদে আস্থা ভোটে পরাজিত হওয়ার পর পরই এ ঘোষণা দেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।

 

এতে বলা হয়, দুর্নীতির অভিযোগে ওয়ুনের বিরুদ্ধে রাজধানী উলানবাটরে কয়েকদিনের বিক্ষোভের পর এই ভোট অনুষ্ঠিত হয়।

ভোটের ফলাফল ঘোষণার পর পার্লামেন্টে ওয়ুন-এরডেন বলেন, ‘মহামারি, যুদ্ধ ও অর্থনৈতিক চাপের সময় দেশের ও জনগণের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য ছিল এক গর্বের বিষয়।’

মঙ্গোলিয়ার সংসদের এক বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ওয়ুন অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, যা আগামী ৩০ দিনের মধ্যে সম্পন্ন হবে।

মঙ্গোলিয়া বহু বছর ধরেই দুর্নীতির সঙ্গে লড়াই করে আসছে। দেশটির অনেক নাগরিক বিশ্বাস করেন, বছরের পর বছর ধরে চলে আসা কয়লা খনি খাতের উল্লম্ফনের সুফল সমাজের ধনী ও প্রভাবশালী গোষ্ঠী ভোগ করছে। আর সাধারণ জনগণ হচ্ছে বঞ্চিত।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, ২০২১ সালে ওয়ুন-এরডেনে ক্ষমতায় আসার পর থেকে মঙ্গোলিয়ার দুর্নীতি আরও বেড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..