✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হলিউডের হলিগার্ডস দিশা পাটানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০২, | ১২:১২:৪০ |

বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবার পা রাখছেন হলিউডে। তার প্রথম আন্তর্জাতিক প্রজেক্ট ‘হলিগার্ডস’, যেখানে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এ সিনেমাটির মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর পরিচালনায় ফিরছেন অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসি। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে, মেক্সিকোতে শুটিং হওয়া এই সুপারন্যাচারাল অ্যাকশন-থ্রিলার সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দিশার উপস্থিতি যেমন চমকপ্রদ, তেমনি এর মাধ্যমে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার শক্তিশালী অভিষেক ঘটতে চলেছে।

হলিগার্ডস-এ দিশার সহশিল্পীদের তালিকায় রয়েছেন হলিউড তারকা ডল্ফ লান্ডগ্রেন, টাইরিজ গিবসন, এবং ব্রিয়ানা হিল্ডেব্র্যান্ড। এই সিনেমাটি মূলত একটি পরিকল্পিত ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি, যার নাম ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হলিগার্ডস’। এতে থাকবে রহস্যঘেরা অতিপ্রাকৃত অ্যাকশন এবং চরম উত্তেজনা।

সিনেমার শুটিং হয়েছে মেক্সিকোর দুরাঙ্গো শহরে, যেখানে দিশার উপস্থিত একটি বিহাইন্ড দ্য সিন ফটো এরই মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দিশা জানুয়ারি মাসেই দুরাঙ্গোতে গিয়েছিলেন সিনেমার পাইলট পর্বের শুটিংয়ের জন্য।

হলিউডে অভিষেকের পাশাপাশি দিশা বলিউডে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি অভিনয় করছেন ‘ওয়েললাম টু দ্য জঙ্গল’ সিনেমায়, যেটি ২০২৫ সালে মুক্তি পাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..