✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৯, | ১০:৫১:১০ |

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে যুক্তরাষ্ট্রে ৬০ হাজারের বেশি করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এটিই দেশটিতে এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। গত এক দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস থেকেই ২০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩১ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে করোনার এমন পরিস্থিতির মধ্যে স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান খুলে দিতে চাইছে হোয়াইট হাউজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন যে, বৈশ্বিক মহামারি হলেও যুক্তরাষ্ট্র একটি ভালো অবস্থায় আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..