✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৫, | ১২:০১:৪১ |

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের তথ্য প্রকাশের পর থেকেই ওই পদে কে আসছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামও আলোচনায় উঠে আসে। সম্প্রতি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে, শফিকুল আলম বা নতুন কাউকে তথ্য উপদেষ্টার পদে আনার সম্ভাবনা কম। তাই, মাহফুজ আলমই অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠন করতে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল শিগগির আত্মপ্রকাশ করবে। নাহিদ ইসলাম নতুন দলটির আহ্বায়ক হবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম। আজ কিংবা আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে।

মাহফুজ আলমের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১০ নভেম্বর মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..