✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বে বেশি ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ ১৫তম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০১, | ১১:২৩:৪৯ |

বিশ্বব্যাপী প্রযুক্তির ব্যবহার বাড়ায় সম্প্রসারিত হচ্ছে ডিজিটাল সেবা বা সার্ভিস। জনসংখ্যার অনুপাতে বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করার তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যেখানে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি ৭৭ লাখ।

বৈশ্বিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা-এর সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রকাশিত ‘ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজারস ইন দ্যা ওয়ার্ল্ড’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী ২৫টি দেশ নিয়ে একটি সমীক্ষা চালায় স্ট্যাটিস্টা। দেশগুলো হলো- ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া, পাকিস্তান, মেক্সিকো, জাপান, নাইজেরিয়া, ফিলিপাইন, মিশর, ভিয়েতনাম, জার্মানি, বাংলাদেশ, তুরস্ক, ইরান, লন্ডন, থাইল্যান্ড, ফ্রান্স, ইতালি, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনা।

স্ট্যাস্টিস্টার প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে চীন। দেশটির প্রায় ১ হাজার ১১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর ৮০ কোটি ৬০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩২ কোটি ২০ লাখ। চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ২১ কোটি ২০ লাখ। ১৮ কোটি ৩৮ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে পঞ্চম অবস্থানে ব্রাজিল।

ছয় নম্বরে থাকা রাশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি ৩০ লাখ। সাতে থাকা পাকিস্তানে এ সংখ্যা প্রায় ১১ কোটি ৬০ লাখ। ১১ কোটি ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে আটে রয়েছে মেক্সিকো। নবম অবস্থানে থাকা জাপানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি ৯০ লাখ। ১০ কোটি ৭০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে ১০তম অবস্থানে রয়েছে নাইজেরিয়া।

১১তম অবস্থানে থাকা ফিলিপাইনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯ কোটি ৭৫ লাখ। ১২তম অবস্থানে থাকা মিশরে এ সংখ্যা প্রায় ৯ কোটি ৬৩ লাখ। ১৩তম অবস্থানে রয়েছে ভিয়েতনাম। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ৭ কোটি ৯৮ লাখ। ১৪তম অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৮৯ লাখ। আর ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৭৭ লাখ।

প্রতিবেদনের তথ্যমতে, ১৬তম অবস্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৭৩ লাখ। ১৭তম অবস্থানে রয়েছে ইরান। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ৭ কোটি ৩২ লাখ। ১৮তম অবস্থানে রয়েছে লন্ডন। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭৮ লাখ। ১৯তম অবস্থানে রয়েছে থাইল্যান্ড। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৫৪ লাখ। ২০তম অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬ কোটি ৩৪ লাখ।

২১তম অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি ৩৩ লাখ। ২২তম অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকা। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি ৮ লাখ। ২৩তম অবস্থান রয়েছে সাউথ কোরিয়া। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ কোটি ৪ লাখ। ২৪তম অবস্থানে রয়েছে স্প্যান। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ৬২ লাখ আর ২৫তম অবস্থানে থাকা আর্জেন্টিনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ১২ লাখ।

যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহক প্রায় ১৩ কোটি ৮ লাখ ২০ হাজার। আর মোবাইল গ্রাহক রয়েছে প্রায় ১৮ কোটি ৬২ লাখ ২০ হাজার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..