সর্বশেষ :
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত মঙ্গলবার থেকে ঢাকার সড়কে নামছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর নারী মানসিক চাপে থাকা নাবিকদের নিয়ে দেশে ফিরছে সেই মার্কিন রণতরী বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত বায়ুদূষণে আজ শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান ‘সহনীয়’ কোটি টাকার লিগ ছেড়েও ভরাডুবি, তবে কি অনিচ্ছায় সিরিজ খেলছে অস্ট্রেলিয়া? তিন দিনেই ১০০ কোটি পার, ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’র ঝড় হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব? আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা শুনানি ৩১ আগস্ট

আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎবিচ্ছিন্ন গোটা এলাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১১, | ০৯:১৪:০৬ |

ঢাকার সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ৪০০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে আগুন লেগেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘সকাল ৭টা ১৫ মিনিটে আমরা আগুনের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট সকাল ৭টা ২০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

যদিও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..